শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
নড়াইলের সিভিল সার্জন হলেন

তিতাসের গর্ব ডা. সাজেদা পলিন "

তিতাসের গর্ব ডা. সাজেদা পলিন "
দতিতাসের মেয়ে ডা. সাজেদা পলিন নড়াইলের সিভিল সার্জন নিযুক্ত হয়েছেন বেশ কিছু দিন হলো। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। ডা. সাজেদা বেগম পলিন নড়াইলে সিভিল সার্জন হিসেবে নিযুক্ত হওয়ার আগে চাঁদপুর সদর উপজেলা এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিশেষ করে করোনাকালে চাঁদপুর সদর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তার নিরলস পরিশ্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সে সময়ে করোনার উপসর্গে আক্তান্ত লোকজনের নমুনা সংগ্রহ, রোগি শনাক্ত, চিকিৎসা সেবা, মৃতদের দাফন, জোম আইসোলেশন ও লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তাঁর স্বামী ডা. সুজাউদ্দৌলা রুবেলও করোনাকালে নিরলস পরিশ্রম করে রোগিদের সেবা দিয়ে প্রশংসিত হয়েছিলেন। এই দম্পতিকে নিয়ে করোনাকালে দেশের শীর্ষস্থানীয় সকল গণমাধ্যমে বিশেষ সংবাদ, সাক্ষাৎকার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। ডা. সুজাউদ্দৌলা রুবেল তখন সদর হাসপাতালের আরএমও ছিলেন। কিছুদিন আগে তিনি চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।

উল্লখ্য তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোতালেব হোসেন সরকারের মেঝো বোন ঝর্ণা বেগম এবং দুর্গাপুর গ্রামের গণপূর্ত অধিদপ্তর এর অবসরপ্রাপ্ত চাকুরিজীবী জনাব হানিফ ভূঁইয়ার সন্তান ডা. সাজেদা বেগম পলিন দুই বোন ও দুই ভাই এর মধ্যে তিনি মেঝো।

তাঁর বড় ভাই, কামরুল হাসান ফারুক একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। আরেক বোন লুৎফা খানম জলি ঢাকা পলিটেকনিকে সিনিয়র ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন এবং ছোট ভাই ফুয়াদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে সপরিবারে কানাডায় থাকেন।

পলিন ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তাঁর একাগ্রতা সকলের নজর কেড়েছিলো। তেজগাঁও আদর্শ স্কুল থেকে এস এস সি পরীক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তি হন, এইচ এস সি তে। পরে প্রত্যাশিত রেজাল্ট করে মেডিকেল পরীক্ষায় অংশ নিয়ে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হন এবং সাফল্যের সাথে সেখানে এমবিবিএস শেষ করে বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিঁনি বৈবাহিক জীবনে এক সন্তানের জননী। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিনকে নড়াইল জেলার সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করায় তিতাসবাসি তাঁর জন্য গর্বিত।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়